ভাদু উৎসবে মাতোয়ারা পুরুলিয়া - The News Lion

ভাদু উৎসবে মাতোয়ারা পুরুলিয়া

 


দি নিউজ লায়নঃ  জঙ্গলমহল পুরুলিয়া জেলার মানুষজন প্রতিবছরের মতো এবারেও বহু প্রাচীন ভাদু উৎসব পালন করছেন। আজ বৃহস্পতিবার জেলার বিভিন্ন জায়গায় ভাদু উৎসবকে ঘিরে মাতোয়ারা হয়ে উঠবেন। জেলার অন্যতম লোকউৎসব এই ভাদু পরবকে কেন্দ্র করে রচিত হয়েছে অনেক লোকগাঁথা গানের। আর এই রচিত গানের সুরে সুরে মেয়েদের মুখে ধ্বনিত হয়। বিশেষ করে জেলার গ্রাম গঞ্জের পাড়ায় পাড়ায় নির্দিষ্ট একটি জায়গায় মাটির তৈরী ভাদু মূর্তি স্থাপন করে ভাদু গানের মধ্য দিয়ে ভাদ্র মাস পূজিত হন ভাদু। 


তারপর বিশ্বকর্মা পূজার আগের দিন তথা আজ বৃহস্পতিবার রাতে বেশ বড়ো বড়ো জিলিপি, লাড্ডু, চিনির তৈরী চিনির পুতুল এছাড়াও নানান ধরণের মিষ্টান্ন দ্রব্য মূর্তির সামনে রেখে লোকগাঁথা অর্থাৎ ভাদু গানের মধ্য দিয়ে ভাদুকে স্মরণ করা হয়। বিশেষ করে কুমারী মেয়েদের সংগীতের মধ্য দিয়ে সাড়ম্বরে পূজিত হন ভাদু। রাতভোর চলতে থাকা এই উৎসব বা পরব পুরুলিয়া জেলা বাসির কাছে পোশাকি নাম ভাদুর জাগরণ। বিশ্বকর্মা পূজোর দিন সকালে জলাশয়ে বিসর্জন দেওয়া হয় ভাদু মূর্তিকে। অন্যান্য বছরের মতো এবছরের মানুষের আনন্দ করোনা আবহের জেরে যেনো কোথায় হারিয়ে গেছে। তাই ভাদু পূজাতে আয়োজনও তেমন মিলছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.