শান্তিনিকেতনে উপাচার্যের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল - The News Lion

শান্তিনিকেতনে উপাচার্যের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়নঃ  বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ স্বৈরাচারীতা করছেন ছাত্রদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছেন মিথ্যে কথা বলে ছাত্র আন্দোলন কে কলুষিত করছেন এই অভিযোগকে সামনে রেখে এবং আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে শনিবার প্রতিবাদীদের আন্দোলনকে সমর্থন করে প্রায় দুই হাজারের বেশি সমর্থক নিয়ে বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলো ময়দান থেকে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের  সদস্যরা মিছিল থেকে স্লোগান তোলে, বিজেপির দালাল বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবিলম্বে বিশ্বভারতী ছাড়ো। 


বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজীৎ শাউ বলেছেন ,উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী  বিস্বভারতী কে রাজনৈতিক আখড়ায় পরিণত করে ফেলেছে, তিন পড়ুয়াকে অনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে , অধ্যাপক দের বিরুদ্ধে মামলা করা হচ্ছে , শিক্ষক - শিক্ষিকা দের বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে , এই সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল করলাম। আগামীদিনে আরও বড় আন্দোলোন হবে যদি উপাচার্য অনৈতিক কাজ বন্ধ না করে। উপাচার্য দুর হটো স্লোগানে সরব হয়ে মিছিল পৌঁছায় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস যাওয়ার রাস্তার মূল ফটক পূরবী পর্যন্ত। এরপর হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে মিছিলটি ফিরে যায় ফের ডাকবাংলা ময়দানে। 


এরপর তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিনিধিদল আন্দোলনকারী পড়ুয়াদের সাথে দেখা করে তাদের হাতে তুলে দেন শুকনো খাদ্য সামগ্রী ও পানীয়। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে মুখপাত্র জামশেদ আলী খান বলেন উপাচার্য যেভাবে স্বৈরাচারী মনোভাব নিয়ে তিন পড়ুয়াকে বহিষ্কার করেছেন আমরা তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ মিছিল করেছি, আগামী দিনেও চলবে আমাদের আন্দোলন। অন্যদিকে, এদিন দুপুরে বাংলা পক্ষের তরফে  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়। তাদের অভিযোগ ভাজপার মতো একটি ও বাঙালি রাজনৈতিক দল বিশ্বকবির সাধের শান্তিনিকেতন কে রাজনীতির আখড়া বানানোর চেষ্টা করছে। বিজেপির কথায় উপাচার্য বিদ্যুৎ একের পর এক স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছেন রবীন্দ্র আদর্শের পরিপন্থী এতে বিশ্বভারতী কলুষিত হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তিনি ছিনিমিনি খেলছেন তাই যতদিন না তিনি উপাচার্য পদ ছাড়ছেন বা তাকে উপাচার্য পদ থেকে সরানো হচ্ছে ততদিন বাংলাপক্ষ আন্দোলন চালিয়ে যাবে এবং যেসমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন উপাচার্যের পদত্যাগের দাবিতে এবং অন্যায় ভাবে ছাত্র বহিষ্কার এর বিরুদ্ধে তাদেরকে সমর্থন করবে‌।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.