ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে হাম
দি নিউজ লায়নঃ হাইভোল্টেজ ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে হিন্দুস্থান আওয়ামী মোর্চা( সেক্যুলার) বা হাম। আজ দলের কেন্দ্রীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কেন্দ্রে হাম পার্টির প্রার্থী হচ্ছেন শতদ্রু রায় চট্টোপাধ্যায়। যিনি শিক্ষাবিদ বলে পরিচিত। একটি পরিচিত বেসরকারী ইংরাজি মাধ্যম স্কুলের প্রিন্সিপাল ও।
পাশাপাশি হাম এর রাজ্য সভাপতি ও জাতীয় মুখপাত্র। প্রসঙ্গত, হাম বা হিন্দুস্থান আওয়ামী মোর্চা ( সেক্যুলার) বিজেপি নেতৃত্বাধীন ন্যাশানাল ডেমোক্রাটিক এলায়েন্স বা এনডিএ শরিক। বিহারে জেডিইউ- বিজেপি সরকারের অন্যতম শরিক। বিহারের প্রাক্তণ মুখ্যমন্ত্রী জিতেন রাম মানঝির এই রাজনৈতিক দল প্রথম থেকেই বিজেপি ঘনিষ্ঠ। এমনকী এই রাজ্যেও একাধিকবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও সু সম্পর্ক রেখে চলছে এই রাজনৈতিক দলটি।
উল্লেখ্য, এই কেন্দ্রে এখনও বিজেপি তাদের দলীয় প্রার্থী ঠিকই করতে পারেনি। রাজনৈতিক মহলের মতে, বিজেপি প্রার্থী ঘোষনার আগেই এনডিএ শরিক এই দল আলাদাভাবে প্রার্থী ঘোষনা করে বিজেপিকে কিছুটা হলেও চাপে ফেলে দিল হাম। পাশাপাশি সামসেরগঞ্জ র সুরজ শেখ ও জঙ্গিপুরে ইশা খা হাম এর পক্ষে লড়াই করবেন।

Post a Comment