সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষের পদত্যাগ ঘি্রে জোর চর্চা - The News Lion

সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষের পদত্যাগ ঘি্রে জোর চর্চা

 


দি নিউজ লায়নঃ  রাজ্যসভার সাংসদ পদ থেকে অর্পিতা ঘোষ-এর পদত্যাগে জোর চর্চা দক্ষিণ দিনাজপুর জেলায়। প্রসঙ্গত উল্লেখ যে বালুরঘাটের বাসিন্দা তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। এবং গত ১৫-ই সেপ্টেম্বর তার পদত্যাগ গ্রহণ হয়। যে খবর দক্ষিণ দিনাজপুর জেলায় চাউড় হতেই জেলা জুড়ে জোর চর্চা শুরু হয় তৃণমূলে অর্পিতা ঘোষ-এর রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা নিয়ে। দক্ষিণ দিনাজপুর জেলার একাংশের তৃণমূল কর্মীদের ধারনা অর্পিতা ঘোষ-কে রাজ্যের কোন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বভার দিতে পারে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। 


দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কর্মীদের আর একটি অংশের চাহিদা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সাংগঠন মজবুত করার দায়িত্ব দিক তৃণমূল নেতৃত্ব। দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কো-অর্ডিনেটর গোপেন সরকার-এর এই প্রসঙ্গে বক্তব্য  দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের ক্রাইসিস সময়ে অর্পিতা ঘোষ দলকে এগিয়ে নিয়ে গেছেন তাই অর্পিতা ঘোষ-এর মত দাপুটে নেত্রীকে দক্ষিণ দিনাজপুর জেলায় সাংগঠনিক ভিত মজবুত করার কাজে তৃণমূল নেতৃত্ব কাজে লাগাতে পারলে জেলায় তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়বে। 


দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম তৃণমূল যুব কংগ্রেস নেতা মহেশ পারেখ-এর বক্তব্য ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে দল যখন সংকটে তখন ত্রাতার ভূমিকায় ঝড় সামলান অর্পিতা ঘোষ। পাশাপাশি  তার অভিমত দক্ষিণ দিনাজপুর জেলায় অর্পিতা ঘোষ-এর উপস্থিতি তৃণমূল কর্মীদের কাজের উদ্যমতাকে বাড়িয়ে দেয়। অপরদিকে সূত্র মারফৎ জানা গিয়েছে অর্পিতা ঘোষ নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে চিঠি লিখেছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে চিঠিতে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী-র নেতৃত্বে বাংলার মানুষদের হয়ে কাজ চালিয়ে ইচ্ছা প্রকাশও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর কাছে। সুতরাং এমত অবস্থায় তৃণমূলের উচ্চ নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তাকিয়ে এখন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কর্মীদের একাংশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.