শিক্ষক দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন বিক্ষোভ কৃষ্ণনগরে
দি নিউজ লায়নঃ রবিবার ছিল শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস উপলক্ষে আজ কৃষ্ণনগর সদর মোড়ে পথ চলতি মানুষকে পেন ও মাস্ক বিতরণ করে সাথে একটা মৌনতার সাথে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি.এল.এড ঐক্যমঞ্চের নদীয়া জেলা কমিটির সদস্যরা।১৫০০জন টেট পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগ করতে হবে। সমস্ত টেট পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভুক্ত করে শিক্ষক পদে যুক্ত করতে হবে।
তাদের দাবি , " মুখ্যমন্ত্রী আশ্বস্ত করা সত্ত্বেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি, ভোট বা আনুষাঙ্গিক সমস্ত বিষয়ে সচেষ্ট সরকার ব্রাত্য শুধু তারা । তাই শিক্ষক দিবসেও হবু শিক্ষকরা রাস্তায় রয়েছে, আজ স্কুলে থেকে একজন শিক্ষক/শিক্ষিকা হিসেবে যেটা করার ছিল, তারা সেটা পালন করতে রাস্তায় নেমেছে"।

Post a Comment