মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেকারত্ব দিবস পালনের পথে রাহুল - The News Lion

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেকারত্ব দিবস পালনের পথে রাহুল

 


দি নিউজ লায়নঃ   আজ জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে, এই দিনটিকে জাতীয় বেকারত্ব দিবস হিসেবে পালন করবে যুব কংগ্রেস।এদিন রাহুল গান্ধী টুইটে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। খুবই সংক্ষেপ ছিল সেই শুভেচ্ছাবার্তা। 


তিনি টুইটে লিখেছেন, শুভ জন্মদিন মোদী জি। এ তো গেল সৌজন্যের অংশ। এবার কংগ্রেসের কটাক্ষ। দলের যুব সংগঠন এই দিনটিকেই বেছে নিয়েছেন আন্দোলনের জন্য। বেছে বেছেই এমন করা হয়েছে। তারা এই দিনটিকে বেকারত্ব দিসব হিসেবে পালন করবে। দেশের বিভিন্ন অংশে তা পালন করা হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.