লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট সহ গ্রেফতার ১ - The News Lion

লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট সহ গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ শিলিগুড়িতে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল প্রধান নগর থানার পুলিশ।বুধবার রাত্রের ঘটনা।ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মিঠুন চক্রবর্তী। ধৃত ওই ব্যক্তিকে তল্লাশী চালিয়ে তার পকেট থেকে উদ্ধার হয় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।  যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। 


পুলিস জানিয়েছে, নেশার ট্যাবলেট নিয়ে একটি বিনা নম্বরের স্কুটিতে করে বাগডোগরা থেকে আসছিল। সেই সময় ওই ব্যক্তিকে জংশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.