ভয়াবহ বাস দুর্ঘটনা - The News Lion

ভয়াবহ বাস দুর্ঘটনা

 


দি নিউজ লায়নঃ  ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রনহীন যাত্রীবোঝাই বাস সেতুর কংক্রিটের পোলে ধাক্কা মারায় গুরুতর জখম হলেন মহিলাসহ কমপক্ষে ১২ জন যাত্রী। এদিন বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকল  মহাকুমা এলাকার ভৈরব সেতুর উপরে। ঘটনার পরই স্থানীয় জনতার তড়িঘড়ি ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগাই।বাসের জানালা ভেঙে গাড়ির চালকসহ যাত্রীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে সংকটজনক অবস্থায় ৬ জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


 জানা যায় আহতদের মধ্যে তিনজন মহিলা যাত্রীও রয়েছে। পরবর্তীতে ক্রেন নামিয়ে  বাসটিকে উদ্ধার করে পুলিশ।প্রসঙ্গত, বাস্তি বহরমপুর থেকে ইসলামপুর এর দিকে যাচ্ছিল।সময় সেতুতে ওঠার মুখের সামনে দিক থেকে একটি ট্রাক চলে আসায় তাকে ওভারটেক করতে গিয়ে এই সেতুর পোলে সজোরে ধাক্কা মারে ওই বাসটি।এর ফলে বিকট আওয়াজে বাসের সামনের দিকের ড্রাইভার এর কেবিন এর অংশ দুমড়ে-মুচড়ে ভেঙে যায়। চালকসহ বাকিরা গুরুতর জখম হয়।


 কোনরকমে চালককে প্রাণে বাঁচানো সম্ভব হলেও তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী তুফান শেখ বলেন,"আমরা সকলে পাশের চায়ের দোকানে বসে ছিলাম এমন সময় একটা বিকট আওয়াজ শুনতে পেয়ে সকলেই  ছুটে আসি ব্রীজের উপরে, সেখানে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় বাসের মধ্যে চিৎকার করছেন যাত্রীরা। তাদের সেখান থেকে কোন রকমে আমরা উদ্ধার করি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.