তবে কি এবার পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন মিথিলা ? - The News Lion

তবে কি এবার পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন মিথিলা ?

 


দি নিউজ লায়নঃ    তবে কি এবার পশ্চিমবঙ্গের ‘মুখ্যমন্ত্রী’ হচ্ছেন মিথিলা ? জানা গেছে, তৃণমূল নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। সেই সিনেমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে মিথিলার অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে টলিউডে। সংবাদ মাধ্যমকে এ বিষয়ে মিথিলা বলেন, এই খবরের সত্যতা নেই। এই সম্পর্কে আমি নিজেই কিছু জানি না। অভিনেত্রী আরও বলেন, ‘টালিউডে সবার কাজের সঙ্গে এখনও ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ করছি। এছাড়া ভালো স্ক্রিপ্ট পেলে, ভালো চরিত্র পেলে অবশ্যই নিয়মিত কাজ করবো। 


এ বিষয়টি নিয়ে পরিচালক রাজর্ষি দে বলেন, ‘মিথিলা থাকবেন ছবিতে। তবে কোন চরিত্রে থাকবেন, সেটা এখনও ঠিক হয়নি।’ তিনি আরও জানান, মদন মিত্রের বায়োপিকে ২০২২ সালের দিকে হাত দেবেন।    মদন মিত্রকে নিয়ে টালিগঞ্জের আরেক পরিচালক রাজা চন্দও আরেকটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন। মদন মিত্রের ভূমিকায় বলিউডের পঙ্কজ ত্রিপাঠী কিংবা টালিগঞ্জের শ্বাশত চট্টোপাধ্যায়কে পছন্দের তালিকায় রেখেছেন রাজর্ষি। চিত্রনাট্য লেখার পর তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবেন তিনি।


 শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ নামে একটি চলচ্চিত্রটি নির্মাণ করছেন টালিগঞ্জের নির্মাতা রাজর্ষি দে। আর এই নির্মাতার হাত ধরেই টালিগঞ্জের সিনেমায় নাম লিখিয়েছেন মিথিলা। শুটিং ইতোমধ্যেই শেষ করেছেন মিথিলা। সিনেমায় বিভিন্ন রূপের ধরা দেবেন তিনি। গল্পের শুরু ১৯৮৯ সালে কলকাতা থেকে।     আর শেষ হবে সাম্প্রতিক সময়ে।


 ‘মায়া’ সিনেমার গল্পে তুলে ধরা হবে, এক সংখ্যালঘু ধর্ষিতা নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। যে নারী পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের। ‘মায়া’র কাজ শেষ করার পর রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ নামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এছাড়া, ‘নীতিশাস্ত্র’ নামে একটি অ‌্যান্থলজি সিনেমায় দেখা যাবে মিথিলাকে। টালিউডের আগে ঢালিউডে অভিষেক হয়েছে মিথিলার। অভিনয় করেছেন অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায়। এতে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন মিথিলা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.