সুবর্ণরেখা নদীতে বাড়ছে জলস্তর, সতর্ক থাকার নির্দেশ নদী তীরবর্তী বাসিন্দাদের - The News Lion

সুবর্ণরেখা নদীতে বাড়ছে জলস্তর, সতর্ক থাকার নির্দেশ নদী তীরবর্তী বাসিন্দাদের

 


দি নিউজ লায়ণঃ  একটানা বৃষ্টির ফলে সুবর্ণরেখা নদীতে জল বাড়ছে । তারওপর পরপর দুইদিন সুবর্ণরেখা নদী তে ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ায় জলস্তর বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীতে। প্রথমে বুধবার ৬০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল, বৃহস্পতিবার ফের দুই লক্ষ দশ হাজার কিউসেক জল গালুডি জলাধার থেকে সুবর্ণরেখা নদীতে ছাড়া হয়েছে । যার ফলে ধীরে ধীরে সুবর্ণরেখা নদীর জল বাড়ছে। সুবর্ণরেখা নদীতে জল বাড়ায় সতর্ক রয়েছে প্রশাসন। 


ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা নদী তীরবর্তী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ও দুই, নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লক এর নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। তবে যেভাবে  গালুডি জলাধার থেকে সুবর্ণরেখা নদীতে জল ছাড়া হচ্ছে তাতে সুবর্ণরেখা তীরবর্তী এলাকার বাসিন্দারা বন্যার কবলে পড়ার আশঙ্কা করছেন।সুবর্নরেখা নদীতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলা করার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.