ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হরিশ্চন্দ্রপুর হাটখোলার বেশ কয়েকটি মাছের আরত - The News Lion

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হরিশ্চন্দ্রপুর হাটখোলার বেশ কয়েকটি মাছের আরত

 


দি নিউজ লায়নঃ শুক্রবার ভোর তিনটে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল মালদহের হরিশ্চন্দ্রপুর হাটখোলার বেশ কয়েকটি মাছের আরত সহ একটি চায়ের দোকান। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা বলে অনুমান।অল্পের জন্য রক্ষা পেল হরিশ্চন্দ্রপুর থানা ক্যাম্পাসও।অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব খুইয়ে পথে বসেছেন অসহায় চায়ের দোকানদার সহ মাছ ব্যবসায়ীরা।এলাকা বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পায় হরিশ্চন্দ্রপুর থানার ভবন এবং হাটখোলা এলাকা। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয় কিন্তু দমকল আসতে দেরি করায় আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে যায় হাটের বেশ কয়েকটি ব্যবসায়ীদের ঘর।


স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই চায়ের দোকান থেকেই আগুন ছড়িয়েছে। যদিও স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি এখানে কোন ইলেকট্রিক কানেকশন নেই,শর্ট সার্কিট হওয়ার কোনো প্রশ্ন উঠেই না।এর পিছনে তারা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.