গ্রেফতার ০৫ ডাকাত
দি নিউজ লায়নঃ ডাকাতির ছক বানচাল করে ৫ দুষ্কৃতি গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকিদের খোঁজ পেতে আদালতের কাছে ধৃতদের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ফুলবাড়ী জটিয়াকালি দোকান ঘরা এলাকায় দশ থেকে বারোজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় আর সেই খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে দেখে সেই ডাকাত দলটি পালানোর চেষ্টা করলেও, সেখানে থেকে পাঁচজনকে ধরতে সক্ষম হয় পুলিশ।
ধৃতরা হল, বাপ্পা মল্লিক শান্তিপাড়ার বাসন্দা, সঞ্জিত সাহানি সিপাইপাড়ার বাসিন্দা,দীপঙ্কর সরকার মাদানী বাজার এলাকার বাসিন্দা, প্রদীপ মল্লিক শান্তিপাড়ার বাসিন্দা, মজিদুল ইসলাম অম্বিকানগরের বাসিন্দা। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ।

Post a Comment