বাসন্তীতে বিধায়ক নিজেই দুয়ারে সরকার প্রকল্পের ফর্ম পূরণ করে দিলেন
দি নিউজ লায়নঃ বুধবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী বিধানসভা কেন্দ্রের খগেন্দ্রনাথ স্মৃতি এম এস কে স্কুল মাঠ প্রাঙ্গণে দুয়ারে সরকার কর্মসূচিতে বিভিন্ন প্রকল্পের সাধারণ মানুষের ফর্ম পূরণ করে দিলেন বাসন্তী কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।এদিনের কমসূচীতে উপস্থিত ছিলেন এডিএম এল আরও নিতেশ ঢালি ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া,বিডিও সৌগত সাহা,বাসন্তী পঞ্চায়েতের সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর,জেলা পরিষদের সদস্য শঙ্করি মন্ডল,ঝড়খালি পঞ্চায়েতের প্রধান গুরুদাসী মন্ডল প্রমূখ।
এদিন দুয়ারে সরকার কর্মসূচিতে ২৬ জনকে পাট্রা তুলে দেন বিধায়ক শ্যামল মন্ডল,এডিএমএলআরও নিতেশ ঢালি,ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া।বিধায়ক শ্যামল মন্ডল বলেন আজকের দুয়ারে সরকার কর্মসূচিতে প্রায় ৫ হাজার সাধারণ মানুষজন বিভিন্ন প্রকল্পে ফর্ম পূরণ করে কাগজপত্র জমা দেয় কোভিড বিধির নিয়ম কানুন মেনে।এছাড়া ২৬ জন পাট্রা তুলে দেওয়া হয়।আগামী দিনে এই বিধানসভা কেন্দ্রে আরও প্রায় ৪ হাজার পাট্রা প্রদান করা হবে তার কাজ চলছে।
এমনকি যে সমস্ত মানুষজন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে,সেই সমস্ত উদ্বাস্তু মানুষজনকে পাট্রা দেওয়া হবে সরকারি নিয়ম কানুন মেনে।ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া জানান বলেন কোভিড স্বাস্থ্য বিধি নিয়ম কানুন মেনেই কর্মসূচি চলছে।বাসন্তী ব্লকে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে দেড় লক্ষ মানুষ আবেদন পত্র জমা দেয়।আগামী দিনে আর দুয়ারে সরকার কর্মসূচি ক্যাম্প হবে।তবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ৭০ শতাংশ ফর্ম জমা পড়েছে।

Post a Comment