জামবনিতে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ - The News Lion

জামবনিতে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  জামবনিতে পথ অবরোধ করে গ্রামবাসীদের বিক্ষোভ। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর টুলিবড় এর রেশন ডিলার সুদীপ কুমার মাহাতোর বিরুদ্ধে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ । তার বিরুদ্ধে দুর্নীতি ,স্বজন পোষণ ও গ্রাহকদের বঞ্চনার অভিযোগ প্রশাসনের কাছে করেও কোন লাভ হয়নি ।গ্রাহকদের অভিযোগ নানাভাবে রেশনের জিনিস আনতে গেলে ওই রেশন ডিলার গ্রাহকদের হয়রানি করে। মৃত গ্রাহকদের নাম তালিকা থেকে বাদ না দিয়ে তাদের নামে মাল তুলে বাজারে বিক্রি করে। 


এছাড়াও ওই রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন গ্রামবাসীরা।ব্লক প্রশাসনের কাছে কোনো সুরাহা না  পেয়ে শনিবার সকাল থেকেই জামবনি ব্লক এর চিল্কিগড় থেকে চিচড়া যাওয়ার রাস্তার মাঝে টুলিবড় এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধ শুরু করেছে গ্রামবাসীরা। যার ফলে ওই রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।


গ্রামবাসীদের দাবি দুর্নীতিগ্রস্ত রেশন ডিলার এর ডিলার শিপ বাতিল করতে হবে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।নতুন রেশন ডিলার নিয়োগ করতে হবে ।পথ অবরোধ এর খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার  পুলিশ । তবে গ্রামবাসীরা  ওই রেশন ডিলার এর দুর্নীতি ও বঞ্চনার বিরুদ্ধে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.