কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত - The News Lion

কাশ্মীর নিয়ে উদ্বেগে ভারত

 


দি নিউজ লায়নঃ তালিবান শাসিত আফগান ভুমিতে জোট পাকাতে শুরু করেছে বিশ্বের অন্যতম জঙ্গি সংগঠন আল-কায়েদা। একাধিক দেশের গোয়েন্দা সংস্থাগুলির মতে এবার তালিবানদের সঙ্গে মিলে আরও বড় নাশকতার ছক কষছে লাদেনের উত্তরসূরিরা। সেক্ষেত্রে আবারও আমেরিকায় হানার পাশাপাশি ভারতেও একাধীক জঙ্গি নাশকতার আশঙ্কা তৈরি হচ্ছে।  গত কয়েক বছর ধরে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমেছে। 


দফায় দফায় সেনা অভিযানের ফলে একের পর এক জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যদের নিকেশ করা সম্ভব হয়েছে সেখানে। অনুপ্রবেশের মতো ঘটনাও কমেছে। তবে, গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে যদি তালিবান, আল কায়েদা এবং IS-এর মত জঙ্গি সংগঠনগুলি নতুন করে শক্তি সঞ্চয় করতে থাকে তাহলে বাড়তে পারে কাশ্মীর সমস্যা। 


ওসামা বিন লাদেনের নাদেনের মৃত্যুর পর মনে করা হয়েছিল আল কায়েদার শক্তি ক্রমেই কমে গিয়েছে। সেই তত্ত্ব আরও শক্তিশালী হয়ে যায় আফগানিস্তানে যখন মার্কিন সেনাবাহিনীর ঘেরাটোপে তালিবান বিরোধী নতুন সরকার গঠিত হয়। তালিবানরা আফগান ভুমি ফের দখল করে নেওয়ার পরই সেখান থেকে কার্যত পালাতে বাধ্য হয় মার্কিন সেনা। আর তাদের আফগানিস্তান ছাড়ার পরই নতুন করে মাথাচারা দিয়ে উঠছে আল কায়েদা। শুধু আল কায়েদাই নয়, সক্রিয় হয়ে উঠছে IS-এর মতো জঙ্গিগোষ্ঠীও। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.