এবার বাড়িতে বসেই দেখতে পাবেন বর্ধমানের সেরা পুজো গুলো - The News Lion

এবার বাড়িতে বসেই দেখতে পাবেন বর্ধমানের সেরা পুজো গুলো

 




দি নিউজ লায়নঃ  বাড়িতে বসেই মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে দর্শকরা বর্ধমানের সেরা পুজো গুলো দেখতে পাবেন মোবাইল ফোনে।ভিড় এড়াতে এরকম অভিনব উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে বর্ধমান জেলা পুলিশের কর্মকর্তারা।আর মাত্র দেবীর বোধন এর কয়েকটা দিন বাকি। পুজো কমিটি গুলির ব্যস্ততা জোর কদমে চলছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের যাতে কোনরকম সমস্যা তৈরি না হয় তার জন্য ইতিমধ্যে বর্ধমান থানার পুজো কমিটি গুলি কে নিয়ে একটি বৈঠক সেরে ফেলেছেন জেলা পুলিশ প্রশাসন।


জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন এবং বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানিয়েছেন যে করোনার পরিস্থিতিতে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। দর্শকদের যাতে কোনরকম সমস্যা না হয় আফসোস না থাকে তার জন্য ঘরে বসেই মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে শহরের পুজো গুলি দেখতে পাবেন এর জন্য পুজো কমিটি সিসিটিভি ব্যবহার করবেন সেই সিসিটিভির ফিট এই অ্যাপে নেয়া হবে বাড়িতে বসে মোবাইল ফোনেই পছন্দের মন্ডপ প্রতিমা এবং পুজো দেখতে পাবেন বাড়ির লোকজন।


পুজো মিটে গেলে ঐ সকল সিসিটিভির ক্যামেরাগুলি ক্লাবের আশেপাশের এলাকায় লাগিয়ে দেয়া হবে ফলে এলাকার নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে।এছাড়াও পুজোর আগেই ভাঙাচোরা রাস্তা গুলি চালানো হবে অন্ধকার রেল ওভারব্রিজে পুজোর সময় আলোয় আলোকিত করা হবে বলে অনেকেই পুজো কমিটির কর্মকর্তারা আবেদন করেছেন তবে এগুলো চিন্তাভাবনা চলছে বিষয়গুলো দেখবার তাই পুজোর মুহূর্তে সেরা পুজো গুলিতে বাড়ি বসে দেখতে পারেন মোবাইল ফোনে সে ব্যাপারে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলা পুলিশ কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.