এবার কি তবে কাস্তে ধানের শিশ ছেড়ে হাত ধরবেন কানহাইয়া কুমার? কি বলছে রাজনৈতিক মহল - The News Lion

এবার কি তবে কাস্তে ধানের শিশ ছেড়ে হাত ধরবেন কানহাইয়া কুমার? কি বলছে রাজনৈতিক মহল

 


দি নিউজ লায়নঃ  কংগ্রেসে যোগ দিতে চলেছেন কানহাইয়া কুমার! জোড় জল্পনা দিল্লীর রাজনৈতিক  মহলের। সূত্রের খবর, চলতি বছরেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন জনপ্রিয় এই বাম ছাত্র নেতা। এমনকী ইতিমধ্যেই কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে তিন দফায় বৈঠকও করেছেন তিনি। কথা হয়েছে রাহুল- প্রিয়াঙ্কার সঙ্গেও। আর তারপরই কংগ্রেসে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিহারের এই সিপিআই এর ছাত্র নেতা। 


সূত্রের আরও খবর, কানহাইয়া- কংগ্রেস তিন দফার বৈঠকেই উপস্থিত ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এমনকী এই দল বদলে অনুঘটকের কাজও করছেন তিনি। পাশাপাশি গুজরাতের পাতিদার আন্দলনের মুখ কংগ্রেস নেতা হার্দিক পাটেলের সঙ্গেও কথা বলেছেন কানহাইয়া। দলে রীতিমতো গুরুত্বপূর্ণ পদ দিয়েই কানহাইয়াকে 'হাতযুক্ত' করাবে এআইসিসি। জেএনইউএর এই তরুন তুর্কী নেতা গত ২০১৯ এর লোকসভা  নির্বাচনে বেগুসরাই থেকে কংগ্রেস- আরজেডি সমর্থিত সিপিআই প্রার্থী হিসাবে নির্বাচনে লড়েন কানহাইয়া। অন্যদিকে কংগ্রেসে যাচ্ছেন প্রশান্ত কিশোরও। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.