শাহরুখের নতুন ভিডিও ভাইরাল, কি আছে সেই ভিডিওতে - The News Lion

শাহরুখের নতুন ভিডিও ভাইরাল, কি আছে সেই ভিডিওতে

 


দি নিউজ লায়নঃ  শাহরুখের নতুন কাজ নিয়ে ভক্তরা সব সময় অপেক্ষায় থাকেন। এটা নতুন কোনও ব্যাপার নয়। এরই মাঝে তাঁর নতুন এক বিজ্ঞাপনী ভিডিও সামনে এসেছে।  আর তার জেরে ভক্তকূলের মনে খুশির হাওয়া। যেখানে তিনি ডিজনিপ্লাস হটস্টারের ব্য়াপারে কথা বলছেন। আসতে চলেছেন বলে ইঙ্গিত করেছেন।


ওই ভিডিওয় রণবীর সিং, করণ জোহর-সহ বলিউডের বেশ কয়েকজন তারকা শেয়ার করেছেন। ইন্সটাগ্রামে সেটা শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, শাহরুক খান নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন। আর ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন। তাঁর পাশে রয়েছেন এক ব্যক্তি। 


যাঁর সঙ্গে তিনি ডিজনিপ্লাস হটস্টার নিয়ে কথা বলছেন।ওই ব্যক্তিকে শাহরুখ খান বলছেন, দেখলে, এক ভক্ত কারও বাড়িতে কখনও আসে? তখন ওই ব্য়ক্তি বলেন, না, স্যর, এখনও পর্যন্ত তো দেখিনি। তবে পরের ব্যাপার কিছু বলতে পারব না। তখন শাহরুখ এর মানে জানতে চান। তখন ওই ব্য়ক্তি বলেন, বাকি সব তারকার শো আর সিনেমা ডিজনিপ্লাস হটস্টারে আসতে চলেছে।   তখন শাহরুখ জানতে চান, সেই তারকা কারা? এরপর ওই ব্যক্তি জানান, অক্ষয়, সইফ, অজয় আর সঞ্জয় দত্ত রয়েছেন। তবে আপনি সেখানে নেই। এরপর শাহরুখ চিন্তায় পড়ে যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.