এষাকে বর্ণ-বৈষম্যের কারণে শুনতে হয়েছিল নানা কটূকথা - The News Lion

এষাকে বর্ণ-বৈষম্যের কারণে শুনতে হয়েছিল নানা কটূকথা

 


দি নিউজ লায়নঃ    বিশ্বজুড়েই বর্ণ-বৈষম্য যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই এক বর্ণ-বৈষম্য নিয়ে দেশ থেকে দেশে নানা সময়ে ছিল উত্তাল। বিশেষত ফিল্ম ও মডেলিংয়ের জগতে বহু দিন ধরেই এমন সমস্যার শিকার হয়ে এসেছেন কলাকুশলীরা। বলিউড তারকা এষা গুপ্তাকেও ঠিক বর্ণ-বৈষম্যের কারণে শুনতে হয়েছিল নানা কটূকথা। সম্প্রতি তেমন এক অভিজ্ঞতার কথা জানালেন এই অভিনেত্রী।

 

শুধুমাত্র নিজের শ্যম বর্ণের কারণে ফিল্মি ইন্ডাস্ট্রিতে তাকে জায়গা করে নিতেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বলিউডে প্রথম আত্মপ্রকাশ করেন ইমরান হাসমির বিপরীতে, ‘জান্নাত ২’ সিনেমা দিয়ে। তারপর থেকে নিজের ছবির জন্য না হলেও, সাজ-পোশাক এবং রূপটানের জন্য মাঝেমাঝেই শিরোনামে উঠে এসেছেন তিনি। গায়ের রঙ সামান্য চাপা হওয়ায় প্রথম থেকেই আলাদা করে রাখা হয়েছিল তাকে। তার অপরিচিত সহকর্মী অভিনেতারাও তাকে উপদেশ দিতেন ফর্সা হওয়ার জন্য। একটি সাক্ষাৎকারে এষা অকপটে জানিয়েছেন যে এমন এক সময় ছিল যখন তার রূপটান শিল্পীরাও সচেতনভাবে চেষ্টা করতেন তার কালো রঙ ঢাকা দিতে।

 

এষা বলেন, ‘এমন কিছু মেকআপ আর্টিস্টও ছিল যারা আমাকে সব সময় ফর্সা করতে চেষ্টা করত এবং এর ফলে আমার গোটা শরীরকেই আলাদা করে রং করতে হত, কারণ আমার মুখের রঙের সঙ্গে আমার গায়ের রঙ মিলত না।’ কালো হওয়ার জন্য তিনি আবার একইসঙ্গে আবেদনময়ী কারণ, তাদের মতে, আমাদের দেশে ফর্সা মানেই যারা গায়ে ধবধবে সাদা আর ভালো, আর কালো মানেই খারাপ বা লাস্যময়ী। তবে এসবের জন্য থেমে থাকেনি তার কাজ। সদ্যই তাকে দেখা যাবে সৌমিক সেন পরিচালিত

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.