রেলের আন্ডারপাস জমা জলে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যু, প্রায় তিন ঘন্টা রেল অবরোধ
দি নিউজ লায়ন; রেলের আন্ডারপাস জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। নবদ্বীপ থানা সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম হরিপদো কর্মকার। বয়স৬০। ওই ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজিত জনতা ব্যান্ডেল কাটোয়া রেল শাখার ভান্ডার টিকুরি রেলস্টেশন সংলগ্ন রেলপথ অবরোধ করে। মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন এর মাঝে। মৃত পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণের দাবিতে রেল অবরোধ। রেল অবরোধ তুলতে রেলের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে যায়।
আলোচনা হয় অবরোধকারীদের সাথে।স্থানীয়দের রেল অবরোধ সকাল ছয়টা থেকে প্রায় তিন ঘন্টা। জানা গিয়েছে যে নবদ্বীপ এর ভান্ডার টিকুরি ও বিষ্ণুপ্রিয়া হল্ট এর মাঝে একটি রেলের আন্ডারপাস রয়েছে যেখান থেকে বর্ধমান নবদ্বীপের বহু মানুষ যাতায়াত করে সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে কোমর জল হয়ে যায়। গতকালের ভারী বৃষ্টি হওয়ার কারণে জল গলা পর্যন্ত চলে যায়। গতকাল সন্ধ্যায় নিতাই নগর এর বাসিন্দা হরিপদ কর্মকার সাইকেল নিয়ে ওই আন্ডার পাশ দিয়ে যাচ্ছিলেন অনেকটা জল থাকায় তিনি বুঝতে পারেন নি আজ সকালে তার দেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এলাকার মানুষ রেললাইন অবরোধ করে। স্থানীয় মানুষ থেকে বাবলারি পঞ্চায়েত প্রধানের দাবি ওই আন্ডারপাসে জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় এই বিপত্তি দুস্থ এই পরিবারটি ছোট্ট একটা সাইকেলের দোকান ছিল অস্থায়ী জায়গায় পরিবারের একজন কে চাকরি ও ওই আন্ডারপাসের জল নিকাশি ব্যবস্থা করতে হবে। ওই আন্ডার পাঁচটি ওই এলাকার একমাত্র রেল পারাপারে রাস্তা। রেল পুলিশ নবদ্বীপ থানার পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে বসেছেন এখন দেখার কি ব্যবস্থা নেবেন এই পরিবারের জন্য। মৃতদেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়না তদন্ত হয়।
তিন ঘন্টা রেলপথ অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post a Comment