ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য প্রস্তুত এই বলিউড অভিনেত্রী
দি নিউজ লায়নঃ ১৯৯৩ সালের শাহরুখ খানের বিপরীতে বাজিগর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেকের পর থেকে প্রায় ৪০টি বলিউড, তামিল, তেলুগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। শিল্পা প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ১৯৯৪ সালের আগ ছবিতে। এছাড়াও তিনি ধড়কন (২০০০) এবং রিস্তে (২০০২) চলচ্চিত্রে অসাধারণ অভিনয় নৌপুন্য প্রদর্শন করেন। ২০০৪ সালের ফির মিলিঙ্গে চলচ্চিত্রে একজন এইডস রোগী হিসেবে অভিনয় করে তিনি অনেক পুরস্কার লাভ করেন।
এবার তিনি প্রস্তুত ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের জন্য প্রস্তুত।আসন্ন সিনেমা নিয়ে খুবই উচ্ছ্বসিত শিল্পা। বলিউড লাইফের খবর, এবার ওটিটিতে দর্শকের মন জয় করতে চান শিল্পা শেঠি। তিনি জানিয়েছেন, সেভেন্টি এমএম স্ক্রিনে পুরোদমে যাওয়ার জন্য প্রস্তুত। একটি ওটিটি সিরিজের জন্য কথা বলছেন শিল্পা শেঠি, যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে, যেটি সুস্মিতা সেনের আর্য সিরিজের মতোই। চূড়ান্ত খবর পেতে আরও কিছু সময় লাগবে। তখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন শিল্পা।

Post a Comment