ট্রেন চালু হওয়ার খুশিতে চালক কে মিষ্টি খাইয়ে ইঞ্জিন এ মালা দিয়ে অভর্থনা - The News Lion

ট্রেন চালু হওয়ার খুশিতে চালক কে মিষ্টি খাইয়ে ইঞ্জিন এ মালা দিয়ে অভর্থনা

 


দি নিউজ লায়নঃ  করোনাত জেরে দীর্ঘ দিন বন্ধ ছিল টেন চলাচল। আর তার জেরে হকারদের সংসারে পড়েছে টান। আর অধির অপেক্ষায় বসেছিল কবে শোনা যাবে আবার সেই ট্রেনের শব্দ ।আজ থেকে আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশির হাসি সকলের মুখে।আর পড়বে না সংসারে টান, মিলবে নিত্য যাত্রী।তাই সেই খুশিতে ট্রেনের চালক কে মিষ্টি খাইয়ে ইঞ্জিন এ মালা দিয়ে অভর্থনা জানালো বলরামপুর বাঘমুন্ডি রোডের ট্রেকার চালক ও রেলের মজদুরেরা।


ট্রেকার চালক অজয় দাস,চন্দন শর্মা বলেছেন,আমাদের ট্রেনেই হচ্ছে  সংসার চালানোর একমাত্র উপায়।ঝাড়গ্রাম ধানবাদ ট্রেনটি চলাচল করায় আমরা খুব খুশি। কারন এই ট্রেনটিতে বহু যাত্রী বাঘমুন্ডি ঝালদা রুটে আসা যাওয়া করে।তারাও চাইছে এবার সমস্ত ট্রেন আবার চালু হোক পূর্ব মতো।পূর্ব ঘোষোনা মতো দক্ষিন পূর্ব শাখায় ঝাড়গ্রাম ধানবাদ প্যাসেঞ্জার ট্রেনটি মঙ্গলবার থেকে চলাচল শুরু করে। তবে এই ট্রেনটি এবার থেকে স্পেশাল প্যাসেঞ্জার করে চালাচ্ছে রেল দপ্তর। 


এবিষয়ে বরাভুম স্টেশন ম্যানেজার মনোজ কুমার বলেছেন,ট্রেনটির সময় সুচী পরিবর্তন হয়েছে এটা সকালে ডাউন ঝাড়গ্রাম থেকে ধানবাদ যাওয়ার সময় সকাল ৯ টা ২০ মিনিটে আসবে এবং সন্ধে বেলা আপ হিসাবে ৫.৪৯ মিনিটে আসবে।তবে ভাড়া স্পেশাল প্যাসেঞ্জার হিসাবে লাগবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.