বিজেপিতে যাওয়া ভুল ছিল- তন্ময় ঘোষ - The News Lion

বিজেপিতে যাওয়া ভুল ছিল- তন্ময় ঘোষ

 


দি নিউজ লায়নঃ   আমি যে দলে ছিলাম সে দলে ফিরে এসেছি। ভাজপায় যাওয়া ভুল ছিল- কাঁকসার পানাগড়ে বুধবার এমনই মন্তব্য করলেন তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষ। পানাগড়ে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনে  মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিয়ে তন্ময় ঘোষ অভিযোগ করেন, ভাজপাতে কোনও কাজের পরিবেশ নেই। আপদমস্তক দুর্নীতিতে জর্জরিত একটা দল।


 শীর্ষ নেতৃত্বকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। কাজ করতে দেওয়া হচ্ছিল না বলেও অভিযোগ করেন। তিনি বলেন  মমতা  এবং অভিষেকের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে চান। তিনি বলেন তৃণমূল ছেড়ে যাবা ভুল সিদ্ধান্ত ছিল সেটা বিজেপিতে গিয়ে বুঝতে পেরেছিলাম তাই অনুরোধ করেছিলাম আবার যাতে তৃণমূলে ফিরিয়ে নেয়া হয় তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ তারা আবার আমায় ফিরিয়ে নিয়েছে আগামী দিনে দল যেভাবে কাজে লাগাতে চাইবে সেভাবে কাজ করব বাংলা জুড়ে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন যজ্ঞ করছেন তাতে শামিল হব। 


বিজেপির মত সম্প্রদায়িক দল কে বাংলা থেকে রাজনৈতিকভাবে বিদায় করাই হবে প্রধান লক্ষ্য। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংগঠনিক জেলা সভাপতি অলক মুখার্জি বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। সৌমিত্র খাঁ প্রসঙ্গে বলেন উনি একটি যন্ত্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.