শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ - The News Lion

শুভেন্দুর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ  বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সোমবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে দল এর কার্যকর্তাদের বৈঠক এ যোগ দিতে এসেছিলেন। মঞ্চে ওঠার আগে সাংবাদিকদের সাধারণ প্রশ্নের জবাবে সাংবাদিকদের 'চটি চাটা মিডিয়া' বলে সরাসরি অপমান করেন। এরই প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করল বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকরা। 


এদিন সকাল থেকেই বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এছাড়াও তারা আজ একটি স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্তর কাছে। এদিন মহকুমা শাসকের কাছে এই স্মারকলিপি জমা দেন বিষ্ণুপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি উজ্জল পাল শুভেন্দুর এই বক্তব্যের নিন্দা করে বলেন  ভবিষ্যতে এভাবে সংবাদমাধ্যমকে যাতে অপমানিত হতে না হয়, তার দাবি জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.