মোদীকে জন্মদিনে খোঁচা নুসরতের, কি বলেন তিনি - The News Lion

মোদীকে জন্মদিনে খোঁচা নুসরতের, কি বলেন তিনি

 


দি নিউজ লায়নঃ আজ নরেন্দ্র মোদীর জন্মদিন ৭১ তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষে দেশজুড়ে রাজনৈতিক নেতা, মন্ত্রীরা সমানে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন। আর তারই মাঝে এদিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠানোর বদলে কটাক্ষ করে একটি ট্যুইট করেন নুসরত জাহান। প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে 'জাতীয় জুমলা দিবস' বলে কটাক্ষ করেন তিনি। 


এদিন ট্যুইটে নুসরতের বাক্যবাণ,"বয়স বাড়লে বুদ্ধি বাড়ে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী ছলনা ছেড়ে কোটি কোটি মানুষের উন্নয়নের কাজ শুরু করবেন। যাঁরা তাঁর মুখাপেক্ষী হয়ে আছেন।" পাশাপাশি এও বলেন,"জাতীয় জুমলা দিবসে নরেন্দ্র মোদীজি আপনাকে শুভেচ্ছা।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.