মাওবাদী জোৎস্না মুদিকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ
দি নিউজ লায়নঃ মাওবাদী নেতা আকাশ স্কোয়াডের সদস্য জোৎস্না মুদি কে বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার মেছুয়া গ্রাম থেকে গ্রেফতার করলো বেলপাহাড়ি থানার পুলিশ। শুক্রবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ২০০৬ সালে খুন,অপহরণ,সন্ত্রাস সহ একাধিক অভিযোগে পুলিশ মামলা দায়ের করে ছিল।
কিন্তু তিনি ফেরার থাকায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।সে মাওবাদী নেতা আকাশ স্কোয়াড এর সাথে যুক্ত ছিল বলে অভিযোগ। তার বিরুদ্ধে ১২০ বি, ১২১ এ , ১২২,১২৩,১২৪, ৩২৬ও ৩০৭ আইপিসি ধারায় মামলা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত জ্যোৎস্না মুদিকে থেকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

Post a Comment