৬২ মিলিয়ন মার্কিন ডলারের মালিক কারিনার গায়ে ৮১৯ টাকার গেঞ্জি - The News Lion

৬২ মিলিয়ন মার্কিন ডলারের মালিক কারিনার গায়ে ৮১৯ টাকার গেঞ্জি

 


দি নিউজ লায়নঃ কারিনা কাপুর কত টাকার মালিক, জানেন? সূত্রের খবর অনুযায়ী, কারিনার অ্যাকাউন্টে জমা আছে ৬২ মিলিয়ন মার্কিন ডলার।   হঠাৎ বলিউডের কারিনার ব্যাংক হিসাব আপনাকে মনে করিয়ে দেওয়ার কারণ, অভিনেত্রী সম্প্রতি টি-শার্ট পরে আলোচনায়। যেখানে বলি-অভিনেত্রীদের কোটি কোটি টাকার গাড়ি, লাখ টাকার জামা-কাপড়ের খবরে পাতা ভরছে  সংবাদমাধ্যমগুলো। 


 সে সব খবরের মাঝে বলিউড বাবল জানিয়েছে, কারিনার গায়ে একটি টি-শার্ট দেখা গেছে, দাম মাত্র ৮১৯ টাকা। এবার নিশ্চয়ই টি-শার্টের সঙ্গে কারিনার ব্যাংক হিসাবের সম্পর্ক মেলাতে পেরেছেন!   বলিউড বাবলের খবর, সম্প্রতি নিজের বাড়িতেই কালো রঙের পুমা টি-শার্টে দেখা গেছে কারিনা কাপুরকে। চোখে সানগ্লাস, জিন্স আর কপির মগ হাতে কারিনাকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। সেই ছবি থেকে টি-শার্টের দাম বের করেছে সংবাদমাধ্যমটি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.