আজ আপাদের জন্য রইল ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মত নিরামিষ কাঁচা কলার এই পদটি - The News Lion

আজ আপাদের জন্য রইল ভিন্ন স্বাদের মুখে লেগে থাকার মত নিরামিষ কাঁচা কলার এই পদটি

 


দি নিউজ লায়নঃ

উপকরনঃ 

কাঁচা কলা – ৩টি

রসুন – গোটা ১ টি 

পেঁয়াজ (মোটা করে কাটা) – আধ কাপ 

কাঁচা লঙ্কা (ফালি) – ৪ টি 

হলুদ গুঁড়ো – আধ চা চামচ 

চিংড়ি মাছ (ছেঁচা) – কয়েকটা 

জিরে গুঁড়ো (টালা) – আধা চা চামচ 

ধনেপাতা (কুচি) – ১ কাপ 

তেল – পরিমাণমতো 

নুন – পরিমাণমতো 


প্রণালিঃ  

প্রথমে কাঁচা কলার খোসা ফেলে দিয়ে কলাগুলোকে মোটা মোটা করে কাটুন। একটি সসপ্যানে ৩-৪ কাপ জল, হলুদ গুঁড়ো , লবণের সাথে কলার টুকরাগুলোকে সিদ্ধ করুন। আস্ত রসুনের খোসা ছাড়িয়ে সেগুলো দুই/তিন টুকরো করে কেটে রাখতে হবে আগেই। সসপ্যানে প্রথম বলকটা আসলে তাতে কাটা রসুন, কাটা পেঁয়াজ, কাঁচা্লঙ্কা, এবং ছেঁচা চিংড়ি দিয়ে দিন।  ভালমত সিদ্ধ করার পর চামচ দিয়ে কলার টুকরাগুলোকে হালকা ভেঙে দিন। 


মিশ্রণটা বেশি পাতলা বা ঘন হতে দেয়া যাবে না, একটু পাতলা থাকতেই সসপ্যানটা নামিয়ে ফেলুন। এবার আরেকটি প্যানে অল্প তেলে দিন। তেল গরম হলে ছেঁচা রসুন দিয়ে ভাজতে থাকুন বাদামি না হওয়া পর্যন্ত। রসুন বাদামি হয়ে গেলে কলার মিশ্রণটা ঢেলে দিন৷ দুই-তিন মিনিট নাড়ুন, তারপর ওতে জিরের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আরও দুই-তিন মিনিট নাড়ুন। এরপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁচা কলার এই নিরামিষ পদটি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.