খারাপ অবস্থায় শেহনাজ গিল
দি নিউজ লায়নঃ সিদ্ধার্থের মৃত্যুর পর শাহনাজ গিলের অবস্থা খারাপ। তার বাবা বলে, সে শুধু কাঁদছে। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু যেন থমকে দিয়েছে শেহনাজকেও। কথা বলতে ভালবাসা, হাসিখুশি শেহনাজ বদলে গিয়েছেন এক নিমেষে। বিবর্ণ হয়ে গিয়েছেন তিনি। তেমনই জানিয়েছেন প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী রাহুল মহাজন।
শেহনাজের সঙ্গে দেখা হওয়ার পর রাহুল সংবাদমাধ্যমকে বলেন, “শেহনাজ একেবারে ফ্যাকাসে হয়ে গিয়েছে। মনে হচ্ছে কোনও ঝড় যেন ওর সব কিছু ধুয়েমুছে দিয়ে গিয়েছে।” গত বৃহস্পতিবার শেহনাজের বাবা সন্তোখ সিংহ জানান, সিদ্ধার্থের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েন শেহনাজ। তিনি বলেন, ‘‘আমার শরীর ভাল নেই। কথা বলতে পারব না। বিশ্বাস করতে পারছি না যে সিদ্ধার্থ নেই।’’ সিদ্ধার্থের মৃত্যুর দিন সকালে শ্যুটে ব্যস্ত ছিলেন শেহনাজ। দুঃসংবাদ আসতেই কাজ বন্ধ করে দিয়েছিলেন তিনি।

Post a Comment