৯ বছরের এক শিশুর গায়ে গরম মার ডেলে দেওয়ার অভিযোগ - The News Lion

৯ বছরের এক শিশুর গায়ে গরম মার ডেলে দেওয়ার অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  বুধবার দুপুরে মোথাবাড়ি থানার কেশরপুর এলাকায় ৯ বছরের এক শিশুর শরীরে ভাতের গরম মার ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। অগ্নিদগ্ধ শিশু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 


জানা গেছে ওই শিশুর নাম মিরারুল আলি। অভিযোগ এদিন সকালে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুটি। সেই সময় প্রতিবেশী এক বাসিন্দা ওপর থেকে ভাতের গরম মার তার গায়ে ঢেলে দেয় ‌। এরপরই অগ্নিদগ্ধ অবস্থায় শিশুকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গেছে  প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে ওই শিশুটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.