চলতি মাসেই গঙ্গা থেকে পরিশোধিত পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন
দি নিউজ লায়নঃ রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে কৃষ্ণনগরে চলতি মাসেই গঙ্গা থেকে পরিশোধিত পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন। কাজ চলছে দ্রুত গতিতে।
সোমবার কৃষ্ণনগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা জানিয়েছেন যে কাজ জোরকদমে চলছে আশা করা যাচ্ছে চলতি মাসে উদ্বোধন করা হবে। তিনি জানিয়েছেন দুটি ধাপে মোট ৭১ কোটি টাকা ব্যয়ে পরিস্থিত পর্যাপ্ত পানীয় জলের প্রকল্পের কাজ শুরু হয়েছে গত কয়েক বছর ধরে। নবদ্দীপ ভাগীরথী নদী থেকে পরিশোধিত পর্যাপ্ত পানীয় জল পাইপের মধ্যে দিয়ে কৃষ্ঞনগর পৌর এলাকায় আনা হয়েছে। পৌরসভা এলাকায় পর্যাপ্ত পানীয় জল বাসিন্দাদের মধ্যে সরবরাহ করা হবে।
প্রাক্তন চেয়ারপারসন অসীম সাহা জানিয়েছে যে পৌরসভার ৪২ হাজার পরিবারের মধ্যে এই জল সরবরাহ করা হবে। এই পর্যাপ্ত পানীয় জল পাবেন পৌরসভা এলাকার দু'লক্ষ বাসিন্দা।
পানীয় জল প্রকল্পের কাজ জোরকদমে চলছে এখন শুধু পৌরসভা এলাকায় পাইপ বসানোর কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেছেন চলতি বাসে জল সরবরাহ করা হবে বাসিন্দাদের মধ্যে। এর ফলে পর্যাপ্ত জল নিয়ে কোনো অভিযোগ করতে পারবেন না পৌর এলাকার বাসিন্দারা। অনেক সময় গরম কালে পানীয় জল নিয়ে পৌর বাসিন্দাদের তরফ থেকে কিছু না কিছু অভিযোগ আসে কিন্তু এই পানীয় জল প্রকল্পের উদ্বোধন হয়ে গেলে আর কোনো রকম অভিযোগ করতে পারবেন না পৌরবাসী।

Post a Comment