কেশপুরে পুলিশ আধিকারিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার পুলিশ কোয়ার্টারে শনিবার সকালে ঘটনাটি ঘটে । মৃত পুলিশ আধিকারিক এর নাম সঞ্জয় চৌধুরী। তার বয়স ৪৭ বছর ,তার বাড়ি মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় যে সঞ্জয় চৌধুরী কেশপুর থানার সাব ইন্সপেক্টর পদে মাত্র ৬ মাস আগে যোগদান করেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে তিনি কেশপুর থানার সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।
শনিবার সকালে তার কোয়াটারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । এরপর তাকে উদ্ধার করে কেশপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। কেশপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আধিকারিক এর স্ত্রী এক ছেলে রয়েছে। তার স্ত্রী ও ছেলে বিষ্ণুপুরে পুলিশ কোয়াটারে থাকে।তার একমাত্র ছেলে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। তবে তার পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে।
কিন্তু পুলিশ খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে। ওই পুলিশকর্মী আত্মহত্যা করেছে বলে কেশপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখার জন্য কেশপুর থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। মৃত পুলিশ আধিকারিক এর স্ত্রী ঈপ্সিতা চৌধুরী বলেন আমার স্বামী আত্মহত্যা করতে পারে না। আমার স্বামীকে খুন করা হয়েছে । আমি উপযুক্ত তদন্তের দাবি জানাচ্ছি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তবে ওই ঘটনার ফলে কেশপুর থানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment