ফের শিরোনামে নুসরত
দি নিউজ লায়ন; ফের শিরোনামে নুসরত। এবার নায়িকার সিঁথির সিঁদুর পড়া নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।সম্প্রতি যশের সঙ্গে নুসরতকে দেখা গেছে সিঁদুর পরে। ইতিমধ্যে ভাইরাল সেই ছবি। বারবার তাঁকে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে সিঁদুর পরে। যদিও প্রায় প্রতিবারই কারণ ভিন্ন হয়।
সম্প্রতি অভিনেত্রী- প্রযোজক এনার সাহার আয়োজিত বিশ্বকর্মা পুজোয় জুটিতে হাজির হয়েছিলেন 'যশ-নুসরত' । তবে জল্পনা শুরু হল নুসরতের এদিনের ছবি সামনে আসতেই। হালকা রঙা সালোয়ার কামিজ পরেছেন নুসরত জাহান। খোলা চুল, কানে বড় ঝুমকা, আর এদিকে সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। তাহলে কি গোপনে বিয়ে সেরেছেন 'যশ-নুসরত'? উঠছে প্রশ্ন...
adsence

Post a Comment