এবার পুজোয় অতিথিদের মিষ্ট মুখ করাতে ঘরেই বানিয়ে ফেলুন দারুন স্বাদের দই পোয়া
দি নিউজ লায়নঃ
উপকরণ-
মিষ্টিদই-৫০০ গ্রাম,
ময়দা-১৮০ গ্রাম,
ঘি,
সাদা তেল,
চিনি-১ কাপ,
এলাচগুড়ো ৷
প্রণালী-
একটি পাত্রে ময়দা নিয়ে তাতে সামান্য নুন মিশিয়ে নিন । এ বার দই আর ময়দার মিশ্রণ বানান। মালপোয়ার ব্যাটার যে ভাবে তৈরি করা হয় ঠিক তেমন করে । প্রয়োজন হলে একটু দুধ মিশিয়ে ঘোল টি পাতলা করতে পারেন । এ বার একটি পাত্রে সিরা প্রস্তুত করুন চিনি দিয়ে। ১ কাপ চিনিতে আধ কাপ জল দিয়ে ঘন সিরা তারি করুন ৷ এবারে কড়াইতে ঘি ও তেল দিন ৷ গরম হওয়ার পর একটা একটা করে মালপোয়ার মত ভেজে তুলুন ৷ এবারে চিনির রসে এলাচগুড়ো মিশিয়ে মালপোয়ার ওপর ঢেলে দিন ৷ তারপর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ৷

Post a Comment