ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই-এর
দি নিউজ লায়নঃ ফের পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআই-এর। আইকোর চিটফান্ড-কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে কলকাতার সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মার্চের ১২ তারিখে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তলব করেছিল সিবিআই।
ভুয়ো অর্থলগ্নি সংস্থা আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার কর্তা অনুকূল মাইতিকে জেরা করে একাধিক তথ্য পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, এই অনুকূলের কাছে পাওয়া তথ্য থেকেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলতি মাসের ১৩ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। সূত্রের এও দাবি, পার্থ চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করার জ়ন্য বেশ কয়েকমাস ধরে তথ্য় প্রমাণ জোগাড় করার চেষ্টা করছেন সিবিআই। এবার তাঁদের হাতে একটি ভিডিও এসেছে।আর তার ভিত্তিতেই এগোতে চাইছে সিবিআই।

Post a Comment