রামগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে স্হানীয় বাসিন্দা ও টোটো চালকদের বিক্ষোভ - The News Lion

রামগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে স্হানীয় বাসিন্দা ও টোটো চালকদের বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ রাস্তা সংস্কারের দাবিতে রামগঞ্জ  ৩১ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখালো স্হানীয় বাসিন্দা ও টোটো চালকরা। অভিযোগ দীর্ঘদিন ধরে রামগঞ্জ ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে রামগঞ্জ বাজার যাওয়ার রাস্তার ব্যহাল দশায় পরিণত হয়েছে। বৃষ্টির জলে রাস্তার মধ্যে বড়বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে মাঝেমধ্যেই বড়সড় দুর্ঘটনার মুখে পরতে হয় সাধারণ মানুষ ও গাড়ি চালকদের। 


বারবার প্রশাসনকে বলা সত্যে ও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্হানীয়দের। ফলে বাধ্য হয়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে। অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়ে পরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ।   আধিকারিক এসে   বিক্ষোভকারী  দের আশ্বস্ত করেন।  তাদের বোঝান যে রাস্তা সংস্কার হবে এরপর আন্দোলনকারীরা আন্দোলন প্রত্যাহার করেন। এরপর যানজট মুক্ত হওয়া এবং জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.