বিশালাকৃতির ময়াল সাপ উদ্ধার - The News Lion

বিশালাকৃতির ময়াল সাপ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  বিশালাকৃতির ময়াল সাপ উদ্ধার করলো বনদপ্তর। বুধবার সকাল নাগাদ পুরুলিয়ার হুড়া  ব্লকের ফুটিয়ারি জলাধার সংলগ্ন গ্রামের  মানুষজনদের নজরে আসে একটি নালার মধ্যে  জালে জড়িয়ে আছে এই বিশাল আকৃতির ময়াল সাপটি। 


খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভীড় জমান ময়াল সাপ দেখার জন্য। তারা প্রথমে জালে জড়ানো ময়ালটিকে  একটি ফাঁকা স্থানে নিয়ে আসেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা  তড়িঘড়ি সেখানে পৌঁছান এবং ওই ময়ালটিকে ঘন্টা খানেকের প্রচেষ্টায় উদ্ধার করে বনদপ্তরের নিয়ে আসেন।


 বনদপ্তর সূত্রের খবর, উদ্ধার হওয়া ময়াল সাপটি ৮ফুট লম্বা এবং ১৭কেজি ওজন রয়েছে। এখন সম্পূর্ণ সুস্থ আছে সাপটি। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.