স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী - The News Lion

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

 


দি নিউজ লায়নঃ   স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী ।  শনিবার মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডলকে গ্রেপ্তার করে বিনপুর থানার পলিশ । বিনপুর থানার  আঁধারিয়া গ্রামের মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মন্ডল, তার বয়স ২৬  বছর।শনিবার তার স্বামী আকাশ মন্ডল কে গ্রেপ্তার করেছে বিনপুর থানার পুলিশ। গত মার্চ মাসে আকাশ মন্ডল এর সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শংকরপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল ।সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন বিয়ের সময় মেয়েকে দাবিমতো যৌতুক দিয়েছিলাম।


 জামাই চেন্নাই এ চাকরি করতো। লকডাউনে চাকরি চলে যাওয়ার পর জামাই অতিরিক্ত  পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল।কিন্তু আমরা আড়াই লক্ষ টাকা দিয়েছিলাম। তারপর ও মেয়ের উপর অত্যাচার করা হয় । তার অভিযোগ শুক্রবার মেয়েকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সুলেখা বালা সেনাপতি বিনপুর থানায় জামাই সহ মোট ৬ জনের বিরুদ্ধে তার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন।


 মৃত গৃহবধূর  মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ শনিবার মৃতার স্বামী আকাশ মন্ডল কে গ্রেফতার করে।ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডল কে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত আকাশ মন্ডল কে রবিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয় । ঝাড়গ্রাম বিশেষ আদালতে পুলিশ আকাশ মন্ডল কে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। ঝাড়গ্রাম বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত আকাশ মন্ডল কে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.