নিজেকে নিজেই এই দামি উপহার দিলেন কৃতি
দি নিউজ লায়নঃ ২ কোটি ৪৩ লাখ টাকার মার্সিডিজ ব্র্যান্ডের নতুন একটি গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। শুক্রবার দিনেশ ভিজনের ম্যাডক ফিল্মসের অফিসের সামনে মার্সিডিজ মেব্যাচ গাড়ি থেকে নামতে দেখা গেছে কৃতিকে।
জানা গেছে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিমি’ ছবিটি সাফল্যের পর নিজেকে নিজেই এই দামি উপহার দিয়েছেন অভিনেত্রী। মার্সিডিজ মেবিচ জিএলএ ৬০০ এই গাড়িটি বলিউডে আয়ুষ্মান খুরানা ও রণবীর সিং এরও আছে। কৃতি শ্যানন বর্তমানে ‘ভেদিয়া’ ছবির কাজ করছেন। এই ছবিতে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে।

Post a Comment