নৃশংস ভাবে খুন হতে হল দু জনকে, কী হয়েছিল? - The News Lion

নৃশংস ভাবে খুন হতে হল দু জনকে, কী হয়েছিল?

 


দি নিউজ লায়নঃ   ভালবাসার জন্য নৃশংস ভাবে খুন হতে হল দু'জনকে। ঘটনাটি উত্তরপ্রদেশের ফিরোজাবাদের। ঘটনার তদন্তে নেমে হতবাক হয়ে যায় পুলিশ। চাঞ্চল্যকর সব তথ্য জানাতে পারা গিয়েছে।     তাঁরা মানে ওই প্রেমিক-প্রেমিকা থাকতেন ফিরোজাবাদে। তাঁরা বেশ কিছুদিন ধরে একে অপরকে চিনতেন। তবে পরিবারের আপত্তি ছিল। তাঁদের সম্পর্ক মেনে নিতে পারেনি। 


তাই তাঁরা ৩১ জুলাই ফিরোজাবাদ থেকে পালিয়ে যান। এবং পৌঁছে যান দিল্লিতে। আর এদিকে তাঁদের খোঁজ শুরু করেন তাঁদের পরিজন।    তবে তাঁরা বেশিদিন শান্তিতে থাকতে পারেননি। আর এরপর যা হবেবতা তাঁরা কখনও ভাবতেও পারেননি বোধহয়। ওই যুবতীর পরিবার তাঁদের হদিশ পেয়ে যায়। পরিবারের লোকজন দিল্লিতে খুঁজতে থাকে। এবং পেয়েও যায়।আর তারপর তাঁদের নিয়ে যাওয়া হয়। মধ্যপ্রদেশের গোয়ালিয়বে।


 ঝাঁসি হাইওয়েতে যুবককে প্রচন্ড মারধর করা হয়। আর তারপর তাঁকে মেরেই ফেলা হয়। এরপর অভিযুক্তরা ওই যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ। তাঁকে খুন করার পর ঝোপে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।    এরপর খুন করা হয় তরুণীকেও। তাঁর মরদেহ আগের জায়গা থেকে ১০০ কিলোমিটার দূরে রাজস্থানের ধৌলপুরের ঝাড়ে ফেলে দেওয়া হয়। ওই দু'জনকে খুন করার পর পরিজন ফিরে আসে বাড়িতে। এই ঘটনার যোগসূত্রে শুধু উত্তরপ্রদেশ নয়। আরও তিনটি রাজ্য জড়িয়ে গিয়েছে এই ঘটনার সঙ্গে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.