ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেল দিনহাটার প্রান্ত গ্রামের দুই মেয়ে - The News Lion

ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেল দিনহাটার প্রান্ত গ্রামের দুই মেয়ে

 


দি নিউজ লায়নঃ  ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতে দিল্লি থেকে বাড়ি ফিরল দিনহাটার প্রান্ত গ্রামের দুই মেয়ে। খুশির হাওয়া কোচবিহার জেলা জুড়ে । দিনহাটা মহকুমার সঙ্গীতা বর্মন এবং সুমাইয়া আক্তার এই দুই মেয়ে গোল্ড মেডেল জিতে বাড়ি ফিরেছেন । তারা আগামী দিনে অলিম্পিকে অংশগ্রহণ করতে । কোচবিহারে ফেরার পর এদিন তাদের ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্ব । তাদের এই সাফল্যে খুশি তাদের কোচ বিক্রমাদিত্য বর্মন ।


 জানা যায় ইউৎ গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় নিউ দিল্লির মুগেজপুর জেলায় অল ইন্ডিয়া ইউথ গেমস নেশনাল চাম্পিয়নশিপ ক্যারাটে অনুষ্ঠিত হয় । গত 28 সে আগস্ট থেকে 30 শে আগস্ট এই খেলা অনুষ্ঠিত হয় । যেখানে দিনহাটা মহকুমার সঙ্গীতা বর্মন 19 বছর বয়সের 48 কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে । অন্যদিকে সুমাইয়া আক্তার 17 বছর বয়সের 40 কেজি বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে । বুধবার তারা কোচবিহারে ফিরেছেন । নিউ কোচবিহার স্টেশন এ নামার পর সেখান থেকে তারা কোচবিহার শহরের ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স এ উপস্থিত হন । সেখানেই তাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ গ্রামবাসীরা মিলে ফুলের তোড়া ফুলের মালা দিয়ে তাদের সম্বর্ধনা জানান । 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.