সালমানের ‘মুঝছে শাদি কারোগি’ সিনেমায় ব্যবহৃত তোয়ালে কত টাকায় বিক্রি হল জানেন? - The News Lion

সালমানের ‘মুঝছে শাদি কারোগি’ সিনেমায় ব্যবহৃত তোয়ালে কত টাকায় বিক্রি হল জানেন?

 


দি নিউজ লায়নঃ  সমাজকল্যাণে অনুদানের জন্য নিলামে তোলা হয়েছে কয়েক জন বলিউড তারকার সিনেমায় ব্যবহৃত জিনিস। সেখানে সুপারস্টার সালমান খানের ‘টাওয়েল ড্যান্স’-এ ব্যবহৃত তোয়ালে প্রায় দেড় লাখ টাকায় বিক্রি হয়েছে।  সূত্রের খবর, ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মুঝছে শাদি কারোগি’ সিনেমায় তোয়ালে নাচে অংশ নিয়েছিলেন সালমান খান। ‘জিনে কে হেঁ চার দিন’ গানটি গেয়েছিলেন সোনু নিগম ও সুনিধি চৌহান। 

 

সে সময় গানটি সুপারহিট হয়েছিল।  এবার খবর, সালমানের ব্যবহার করা সেই তোয়ালে নিলামে এক লাখ ৪২ হাজার টাকাতে বিক্রি হয়েছে। সুপারস্টার আমির খান ‘লগন’ সিনেমায় যে ব্যাটটি ব্যবহার করেছিলেন, সেটি নিলামে বিক্রি হয়েছে এক লাখ ৫৬ হাজার টাকায়।  অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় ঐশ্বরিয়া রাই ও মাধুরী দীক্ষিত দারুণ সব পোশাক পরেছিলেন। মাধুরীর পরা সবুজ ও সোনালি অ্যামব্রয়ডারি করা লেহেঙ্গাটি নিলামে বিক্রি হয়েছে তিন কোটি টাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.