ঢালাও পাশের জেরে কলেজে ভর্তিতে সংকটের মুখে ছাত্রছাত্রীরা - The News Lion

ঢালাও পাশের জেরে কলেজে ভর্তিতে সংকটের মুখে ছাত্রছাত্রীরা

 


দি নিউজ লায়ন; ঢালাও পাশের জেরে কলেজে ভর্তিতে সংকটের মুখে ছাত্রছাত্রীরা। মালদায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলিতে ভর্তি নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছে কর্তৃপক্ষ। এখন আসন না বাড়ালে কোনও কলেজেই আবেদনের অর্ধেক ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া সম্ভব নয়। সেই সঙ্গে সবারই নম্বর ভাল। কলেজে ভর্তি নিয়ে চরম সঙ্কটে তিন জেলার ছাত্র ছাত্রীরা।


 গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে দ্রুত বিকল্প ব্যবস্থা করার আবেদন জানিয়েছে কলেজগুলি।  এত বিপুল সংখ্যার ছাত্র ছাত্রীকে কোথায় জায়গা দেবে তা নিয়ে উদবিগ্ন সব কলেজ কর্তৃপক্ষ। সীমিত আসন। এদিকে ভর্তি না হতে পেরে চিন্তায় ছাত্র ছাত্রীরাও।


 এবারে ভর্তির জন্যে ফর্ম ফিলাপ গত বছরের তুলনায় ৫০ শতাংশের বেশি হয়েছে। ভালো ছাত্রছাত্রী আর ভালো নয় এর মধ্যে ব্যবধান এবার ঘুচে গিয়েছে। ফলে প্রকৃত মেধাবীরা এবার বঞ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পছন্দ মতো বিষয় নিয়ে পড়ার ক্ষেত্রে ব্যাপক দুর্ভাবনায় পড়েছে ছাত্রছাত্রীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.