উত্তর প্রদেশে অজানা জ্বরে ৪৫ শিশুসহ ৫৩ জনের মৃত্যু - The News Lion

উত্তর প্রদেশে অজানা জ্বরে ৪৫ শিশুসহ ৫৩ জনের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ  জ্বরে আক্রান্ত হয়ে উত্তর প্রদেশের ফিরোজাবাদে গত ১০ দিনে ৪৫ শিশুসহ ৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও ডেঙ্গুর কারণে এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের ছয়টি জেলার বেশিরভাগ শিশু কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছে। ছয় বছরের লাকি তিন দিন ধরে জ্বরে ভুগছিল। হাসপাতালে নিয়ে যেতেই সেখানকার চিকিৎসকরা তাকে আগ্রা নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


 আগ্রা নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।  সুনীল নামে ফিরোজাবাদের এক ব্যক্তির ছেলে ও মেয়ে দুজনেরই জ্বর হয়েছিল। তার মেয়ে ছয়দিন আগে মারা গেছে এবং ছেলে অভিজিৎ এখন হাসপাতালে চিকিৎসাধীন।  ফিরোজাবাদে এখন জ্বর মানুষের মনে আতঙ্ক তৈরি করছে। এরই মধ্যে অনেকের শরীরে ডেঙ্গুর উপস্থিতি পাওয়া গেছে। স্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ বলছেন, অধিকাংশ শিশু জ্বরে ভুগছে এবং তাদের ডেঙ্গুর রিপোর্ট পজিটিভ এসেছে।


ফিরোজাবাদের জেলা প্রশাসক চন্দ্রবিজয় সিংহ জানিয়েছেন, এখন ১৮৬ জন জ্বর নিয়ে ভর্তি রয়েছে হাসপাতালে, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এজন্য আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সরকারি এবং বেসরকারি সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।  এদিকে মৃত্যুর কারণ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.