বিজেপির সংকল্প যাত্রা থেকে ধুন্ধুমার শিলিগুড়িতে
দি নিউজ লায়নঃ বিজেপির সংকল্প যাত্রা থেকে ধুন্ধুমার শিলিগুড়িতে। জাতীয় পতাকা জড়িয়ে রাজপথে বেআইনী সমাবেশ। ধুঁকরে পড়া সংগঠনকে দাঁড় করাতে টানটান নাটক বিধায়কের। জোড় করে পুলিশের গাড়িতে উঠে পড়ে নিজেকে আটক বলে দাবি শঙ্কর ঘোষের। গ্রেপ্তার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কাঞ্চন দে সহ ৩২ কর্মী। থিয়েটার জানা বিজেপি বিধায়ক শিলিগুড়ির রাজপথকেই নাট্যমঞ্চে পর্যবসিত করেন মঙ্গলবার।
টানটান ব্লগ ব্লাস্টারের রূপ দিতে চাইলেও কার্যত ফ্লপ শো হয় তার মিথ্যে গ্রেপ্তারির সিরিজ। এদিন সকাল ৮টা নাগাদ কোনো রকম আইনানুগ পরামর্শ ছাড়া শিলিগুড়ি ভেনাসমোড় থেকে এয়ারভিউ মোড়ের দিকে সমাবেশ করে এগোতে লাগে বিজেপি। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে খোলা রাস্তায় দাপট দেখাতে লাগে তারা। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশি অনুমোদন না থাকায় আগাম ট্র্যাফিক সামলের ব্যবস্থা করা যায়নি ট্র্যাফিক পুলিশের তরফে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় তাদের বেআইনী মিছিল আটকে তাদের বোঝানোর চেষ্টা করা হয় পুলিশের তরফে।
তবে পুলিশ ও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় পতাকা ঝড়িয়ে তান্ডব চালাতে লাগে বিজেপি কর্মী সমর্থকেরা। বাধ্য হয়ে স্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মীদের আটক করে। আর সেসময়ই নাটকীয় রূপে প্রচারের আলোয় আসতে নিজে থেকে পুলিশের কয়েদি ভ্যানে জোড় করেই চেপে বসেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর ঘোষ। পুলিশ ও আইনকে তোয়াক্কা না করে পুলিশের ওপর পাল্টা তার মিথ্যে গ্রেপ্তারীর অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন তাকে গ্রেপ্তার করেছে পুলিশ বলেই বিভ্রান্তি সৃষ্টি করেন। তবে দীর্ঘদিন থিয়েটার থেকে সরে আসা অনভ্যাসের ফাঁক প্রকাশ্যে বেড়িয়ে আসে। মূলত ফ্লপ শোয়ে পরিণতি হয় তার এই প্রচেষ্টা।
শিলিগুড়ি রাজনীতি বিশেষজ্ঞরা জানাচ্ছেন মহড়ায় গলদ বেরিয়ে এসেছে বিধায়কের। নির্বাচনের পর থেকেই ঝিমিয়ে পড়া সংগঠনকে টেনে তুলতে মরিয়া চেষ্টা বলেই মনে করছেন শহরের রাজনৈতিক মহল। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট জয় টুডু জানান শিলিগুড়ি বিধানসভার বিধায়ককে গ্রেফতার বা আটক কোনোটিই করা হয়নি। উনি নিজে পুলিশ ভ্যানে উঠে পড়েন। ফলে তাকে আটক করা বা ছাড়ার প্রশ্নই আসছে না।
তবে ৩২ জনকে এদিন বেআইনি সমাবেশের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এরপরই বেআইনি কাজকে মদত দিতে বিজেপির বিধায়ক ও সাংসদ রাজু বিস্ট, জয়ন্ত রায় পৌঁছান। অন্যদিকে শিলিগুড়ি বাগডোগরা কোভিড বিধি লঙ্ঘনের দায়ে তিন-চারটি গাড়িকে আটক করে পুলিশ। তাতে কোনোরকম মাস্ক ও কোভিড বিধিকে গুরুত্ব না দিয়ে গাদাগাদি করে আসছিলেন বিজেপির নারায়ণী সেনার দল। বাগডোগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিত প্রামানিককে আহবান জানাতে শিলিগুড়ির বাইরে থেকে আলিপুরদুয়ার, ফালাকাটা,ময়নাগুড়ি, কোচবিহারের জেলার গ্রামাঞ্চল থেকে প্রচুর লোক এনে মজুদ করে বিজেপি। মোট ৪২ জনকে বিপর্যয় মোকাবিলা আইনে আটক করেছে পুলিশ।

Post a Comment