চালকসহ আটক ১২ টি বে আইনি বালিবোঝাই ট্রাক
দি নিউজ লায়নঃ দীর্ঘ কয়েকদশক ধরে বে আইনি বালি কারবারের রমরমা রাজ্যের জেলায় জেলায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় বারবার এই অবৈধ বালি বন্ধের কথা বলেছেন।কিন্তু বে আইনি বালি কারবার বন্ধ তো হয়নি উলটে এই কারবারের বাড়বাড়ন্ত হয়েছে।বিগত বেশ কয়েকদিন ধরেই আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানাগুলি সক্রিয় হয়ে উঠেছে এই বে আইনি বালি কারবার রুখতে।
কয়েকদিন আগে বে আইনি বালি কারবারের ""বেতাজ বাদশা "" কেবু ওরফে সুজয় পাল গোয়েন্দা বিভাগের হাতে ধরা পড়ার পরে গত শনিবার রাতে দুর্গাপুরের ওয়ারিয়া মানা এলাকায় বে আইনি বালি কারবারের সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ।ফরিদপুর থানাতেও বে আইনি এক বালি কারবারি গ্রেপ্তার হয়।এয়ার বেআইনিভাবে বালিবোঝাই ও বালি পাচারের অভিযোগে রবিবার অভিযান চালিয়ে কাঁকসা থানা পুলিশ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে বারোটি বেআইনি বালি বোঝাই লরি আটক করল কাঁকসা থানার পুলিশ। পাশাপাশি 12 জন চালক কে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা পূর্ব বর্ধমানের গলসি ও দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার ধৃত চালকদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানা পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগে লাগাতার বেআইনি বালি বোঝাই লরি আটক করেছিল কাঁকসা থানার পুলিশ লাগাতার অভিযান চালিয়ে ফের রবিবার রাত্রে অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ লরি গুলিকে আটক করে।

Post a Comment