বিজেপিকে সমর্থন করার দায়ে বহিষ্কৃত তৃণমূলের ৫ সদস্য - The News Lion

বিজেপিকে সমর্থন করার দায়ে বহিষ্কৃত তৃণমূলের ৫ সদস্য

 


দি নিউজ লায়নঃ   বিজেপিকে সমর্থন করার দায়ে বহিষ্কৃত তৃণমূলের ৫ সদস্য। মালদা মানিকচক চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন করার দায়ে এই ৫ জন সদস্যকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।


উল্লেখ্য,দিন কয়েক আগে মানিকচক ব্লকের অন্তর্গত চৌকি মিরদাদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান মাম্পি রজকের বিরুদ্ধে অনাস্থা আনেন পঞ্চায়েতের সদস্যরা।অনস্থায় অপসারিত হন বিজেপি প্রধান মাম্পি রজক।পরে প্রধান গঠন নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেন তৃণমূল মূলের সদস্যরা।ফলে পঞ্চায়েত প্রধান হন সুকনি সাহা।


বিজেপি প্রধানের পক্ষে ভোট দেওয়ার কারনে ক্ষিপ্ত হন মানিকচক বিধানসভার বিধায়িকা তথা মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সাবিএী মিএ।ওই পাঁচ সদস্যদের বহিষ্কারের সিদ্ধান্ত নেন।সাবিএী মিএ বলেন,দলের নির্দেশ না মেনে যারা বিজেপিকে সমর্থন করেছেন তাদের দলে রাখা যাবে না।তাই তাদের বহিষ্কার করা হল।

বহিস্কৃত সদস্য সেখ সাজিদ জানান,অঞ্চল কমিটিকে জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.