ফের রকেট হামলা কাবুলে
দি নিউজ লায়নঃ ফের রকেট হামলা আফগানিস্তানে। কাবুল বিমানবন্দরের কাছে সোমবার সকাল ৬ট ৪০ নাগাদ এই রকেট নিক্ষেপ করা হয়। প্রাথমিক তথ্য অনুসারে, এই রকেটগুলি একটি গাড়ি থেকে নিক্ষেপ করা হয়েছিল। সকাল সকাল রকেট হামলার কারণে শহরের বিভিন্ন স্থান ধোঁয়ায় ভরে যায়, অনেক জায়গায় আগুনও লেগে যায়।
রকেট হামলার কারণে একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কারাএই রকেট হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।তবে স্থানীয় সংবাদমাধ্যম জানা যায়, এয়ার ফিল্ড ডিফেন্স সিস্টেম দ্বারা বেশ কয়েকটি রকেট বানচাল করা হয়েছে।

Post a Comment