মায়ের মৃতদেহ ফেলে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা ছেলে - The News Lion

মায়ের মৃতদেহ ফেলে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা ছেলে

 


দি নিউজ লায়নঃ  মায়ের মৃতদেহ ফেলে রেখে বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা ছেলে। পরে বন্ধ বাড়ি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয় থানায় খবর দেয় এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার শুকুর রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সুশান্ত আচার্য বেশ কয়েক বছর আগে মারা যান। সুশান্ত বাবুর মৃত্যুর পর বাড়িতে ছেলে বাবাই আচার্য কে নিয়ে একাই বসবাস করতেন সুশান্ত বাবুর স্ত্রী ঝর্না আচার্য।


 ঝর্ণাদেবী রক্তে সংক্রমণ জাতীয় রোগ আক্রান্ত ছিলেন। পাশাপাশি ছেলে বাবাই আচার্য মানসিকভাবে কিছুটা রোগী হলেও বাবার মৃত্যুর পর থেকে মায়ের যাবতীয় চিকিৎসা দায়িত্ব তিনিই পালন করতেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। অভিযোগ, গত তিনদিন আগে সোমবার নাগাদ' অসুস্থ অবস্থায় বাড়িতেই মারা যান ঝর্ণাদেবী বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। 


এরপর মানসিকভাবে বিপর্যস্ত বাবাই আচার্য আশেপাশের স্থানীয় প্রতিবেশীদের কাউকে কিছু না বলে ওই অবস্থাতেই মৃত মাকে ঘরবন্দি রেখে বাড়িতে তালা লাগিয়ে বেরিয়ে যান। পরে বুধবার সকালে তালাবন্ধ বাড়ি থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকলে সম্পূর্ণ ঘটনাটি কোতোয়ালি থানায় সবিস্তারে জানিয়ে পুলিশের সাহায্য চায় স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.