বারুইপুরে দিন-দুপুরে শুট আউট
দি নিউজ লায়ন: দিন-দুপুরে শুট আউটের ঘটনা ঘটলো। অটোয় বসে থাকা অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি স্টেশন এর কাছে। আহত ওই ব্যক্তির নাম প্রভাস মণ্ডল। আহত ব্যক্তির পিঠে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর সোমবার দুপুর নাগাদ বারুইপুর গামী অটোতে বসে ছিলেন প্রভাস মণ্ডল নামে ওই ব্যক্তি। তখন চম্পাহাটি রেলগেটের দিক থেকে বারুইপুর গামী একটি মোটরসাইকেলের বসে থাকা দুই ব্যক্তি প্রভাস মণ্ডল কে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গুলি প্রভাস বাবুর কাঁধে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনার সঙ্গে ওঙ্কার বিশ্বাস, কল্যাণ মন্ডল ও বুদ্ধেশ্বর মন্ডল জড়িয়ে আছে বলে পুলিশকে জানিয়েছেন আহত ব্যক্তি। এই ঘটনার পর শুনশান হয়ে যায় এলাকা।
গুলির আওয়াজ পেয়ে ছোটাছুটি বেধে যায় চম্পাহাটি বাজারের মধ্যেই। রক্তাক্ত অবস্থায় অটোর মধ্যেই ছটফট করতে থাকেন ঐ ব্যক্তি। গুলি করে মোটরসাইকেলে করে ওই দুই যুবক পালিয়ে গেছে বলে পুলিশ কে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার খবর পেয়ে এরপর পুলিশ পৌঁছায় এলাকায়। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িয়ে তাও তদন্ত করছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্ত অনুমান পুরানো শত্রু তার জন্যই এই গুলি।

Post a Comment